বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
শেরপুরে আওয়ামী লীগ সরকারের সাবেক ভুমি মন্ত্রী রেজাউল করিম হীরা স্বস্ত্রীক আটক ।
/ ২০২ Time View
Update : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৩:৪৩ অপরাহ্ন

মোঃ হামিদুর রহমান, শেরপুর জেলা, শেরপুর: বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ভুমি মন্ত্রী মোঃ রেজাউল করিম হীরা ও তার স্ত্রীকে শেরপুর জেলা শহরের সদর সাব-রেজিস্ট্রী অফিস প্রাঙ্গণ থেকে ২৭ মে মঙ্গলবার বিকেল ৫টার দিকে আটক করেছে শেরপুর সদর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর জেলার সদর উপজেলার বাসিন্দা মৃত নুরুল হক চৌধুরীর ছেলে ও বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক ভুমি মন্ত্রী মোঃ রেজাউল করিম হীরা ও তার স্ত্রীসহ তার জমি বিক্রি ও রেজিস্ট্রী সম্পাদন করে দিতে মঙ্গলবার শেরপুর সদর সাব-রেজিস্ট্রী অফিস কার্যালয়ে আসেন। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সাবেক ওই মন্ত্রীকে দেখে ফুঁসে উঠেন এবং মারমুখী হয়ে পড়ে। এদিকে খবর পেয়ে সদর থানার পুলিশ সদর সাব-রেজিস্ট্রী অফিস প্রাঙ্গণ থেকে সাবেক মন্ত্রী মোঃ রেজাউল করিম হীরা ও তার স্ত্রীকে আটক করে শেরপুর সদর থানায় নিয়ে যায়। পরবর্তীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার শাস্তি দাবি করে সদর থানার চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে।
এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল করিম সত্যতা নিশ্চিত করে বলেন, সাবেক ভুমি মন্ত্রী ও তার স্ত্রীকে জামালপুর পুলিশের কাছে সোপর্দ করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page