বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
ফুলবাড়ীতে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস সমিতি’র মানববন্ধন ।
/ ১২৬ Time View
Update : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ২:১৫ অপরাহ্ন

লিমন হায়দারঃ

দিনাজপুরের ফুলবাড়ীতে ৪দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন,
আরমান ফার্মেসির স্বত্বাধিকারী
আরমান বাদশা,
মেডিসিন পয়েন্ট এর স্বত্বাধিকারী আখেরুজ্জামান আখের।

এ সময় উপস্থিত ছিলেন,সিদ্দিকিয়া হোমিও হল এর সত্বাধিকারী সোলাইমান মন্ডল,দিপালী মেডিকেল এর স্বত্বাধিকারী অর্জুন কুমার,মমতাজ ফার্মেসির স্বত্বাধিকারী মাহবুবুর রহমান,তিন বোন সার্জিক্যাল এর স্বত্বাধিকারী আতাউর রহমানসহ উপজেলার প্রায় ১৯৬টি ফার্মেসির স্বত্বাধিকারী গন উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা জানান,
আমাদের ৪ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।দাবী সমুহঃ ঔষুধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা, ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসিতে ওষুধ কোম্পানি কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ করা,মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং প্রতিস্থাপন করা,সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করা।

মানববন্ধনে বক্তারা আরো জানান,দাবি আদায় না হলে সারা বাংলাদেশে কঠোর আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করে নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page