সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
জনপ্রিয় পাঁচ আওয়ামী লীগ নেতার মধ্যে উপ-নির্বাচনে কে পাচ্ছেন দলীয় মনোনয়ন
/ ৬০২ Time View
Update : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২, ১২:২৭ অপরাহ্ন

ঢাকা জেলার আশুলিয়া থানা ৪ নং ইয়ারপুর ইউনিয়ন পরিষদের তিন বারের নির্বাচিত স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ আহমেদ মাস্টারের মৃত্যুর পর ২৯শে ডিসেম্বর ২২ ইং ইউনিয়নটির উপনির্বাচনকে সামনে রেখে চলছে ব্যাপক প্রচার প্রচারণা।

স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী সহ বাংলাদেশ আওয়ামীলীগ অঙ্গসংগঠনের আশুলিয়া থানা ও ইউনিয়ন কমিটির একাধিক জনপ্রিয় নেতাকর্মী অংশ করছেন ৪ নং ইয়ারপুর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে।

এর মধ্যে লোকো মুখে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন পাঁচ নেতা। তাঁরা হলেন , কবির হোসেন সরকার – আহ্বায়ক যুবলীগ আশুলিয়া থানা কমিটি, সাবেক চেয়ারম্যান মরহুম সৈয়দ আহমেদ মাস্টারের পুত্র শামীম হোসেন সুমন ভুঁইয়া – সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগ আশুলিয়া থানা কমিটি, মোল্লা মোশাররফ হোসেন মূঁসা- সাধারণ সম্পাদক ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগ ।কাদের দেওয়ান- সহ-সভাপতি ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগ, দেওয়ান মেহেদী মাসুদ মঞ্জু – যুগ্ম সাধারণ সম্পাদক সাভার উপজেলা আওয়ামী লীগ , তাঁদের মধ্যে প্রত্যেকেই বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক প্রত্যাশী।

অনেকে আবার দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপনির্বাচনে অংশ গ্রহণ করবেন বলে গুঞ্জন শুনা যাচ্ছে।

একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থীরাও প্রচার প্রচারণা চালাচ্ছেন বিরামহীন ভাবে।তবে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার খোশগল্পে মন্তব্য করে বলেন আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনার কথার বাহিরে যাওয়ার কোন সুযোগ নেই তিনি যাকে যোগ্য মনে করেন তাকে মনোনয়ন দিবেন। আমি এবং আমরা তার পক্ষেই কাজ করবো ইনশাআল্লাহ। তবে মনোনয়ন ও প্রতীকের বিষয়টি এখনো নিশ্চিত করেন নি মুল দলের নেতাকর্মীরা।

অন্যদিকে প্রবীণ রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন দলবল নীর্বিশেষে এলাকার উন্নয়নের সার্থে এমন একজন ব্যাক্তিকে ব্যালট পেপারের মধ্যেমে চেয়ারম্যান নির্বাচিত করবেন ইয়ারপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ, যিনি সর্বক্ষন সাধারণ মানুষের পাশে থেকে ইউনিয়নের উন্নয়ন মুলক কাজ করে যাবেন বলে আমরা আশাবাদী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page