বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন গহিরা বাজার এলাকা হতে ০২ টি বিদেশী রাইফেল ০২টি ম্যাগাজিন এবং ০৬টি তাজা কার্তুজ উদ্ধারসহ দুইজন অস্ত্রধারী সন্ত্রাসী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।
/ ২৩০ Time View
Update : রবিবার, ২২ জুন, ২০২৫, ৬:১৪ পূর্বাহ্ন

স্বাধীনতা টিভি বাংলা
আবদুল আজিজ মুন্না স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম)

চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন গহিরা বাজার এলাকা হতে ০২ টি বিদেশী রাইফেল ০২টি ম্যাগাজিন এবং ০৬টি তাজা কার্তুজ উদ্ধারসহ দুইজন অস্ত্রধারী সন্ত্রাসী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

১। র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন গহিরা বাজার এলাকায় চট্টগ্রাম-রাঙ্গামাটি হাইওয়ে ডাকাতির উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্রসহ অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২১ জুন ২০২৫ইং তারিখ আনুমানিক ২১৩০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন জন লোক দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা আসামী ১। মোঃ শাখাওয়াত হোসেন (৩০), পিতা-মৃত আবুল মনসুর, গ্রাম-সুলতানপুর কাজীপাড়া এবং ২। মোঃ নাইম উদ্দিন (২৪), পিতা-মৃত কামাল উদ্দিন, সাং-নোয়াজিশপুর, উভয় থানা-রাউজান, জেলা-চট্টগ্রামদের আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদ এবং তল্লাশিকালে তাদের সাথে থাকা কাঠের বাটযুক্ত ০২টি ০.২২ ক‍্যালিবার রাইফেল, ০২টি ম্যাগাজিন এবং ০৬টি তাজা কার্তুজ উদ্ধার সহ আসামীদের গ্রেফতার করা হয়।

২। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা উক্ত আগ্নেয়াস্ত্র এবং গুলি নিজ হেফাজতে রাখার বিষয়ে বৈধ কোন কাগজপত্র দেখাতে পারে নাই। উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানায়, তারা উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র এবং গুলি দিয়ে চট্টগ্রাম জেলার রাউজান থানা এলাকায় ডাকাতি, ছিনতাই এবং চাদাঁবাজির কাজে ব্যবহার করে আসছিল।

৩। গ্রেফতারকৃত আসামীদের এবং জব্দকৃত আগ্নেয়াস্ত্র সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদের’কে চট্টগ্রাম জেলার রাউজান থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page