মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
/ ১৮৪ Time View
Update : শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৩:২৮ অপরাহ্ন

 

মোঃ মীর সোহেল মিয়া কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকেরা। বিক্ষুব্ধ শ্রমিকরা শুক্রবার সকালে উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাঁদানে গ্যাসের শেল ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে তাড়িয়ে দেয়।
জানা যায়, উপজেলার চন্দ্রা এলাকার মাহমুদ জিনস লিমিটেড কারখানাটি গত বছরের ১০ অক্টোবর স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। বন্ধ কারখানাটির প্রায় দুই হাজার শ্রমিকের কিছু পাওনা বকেয়া আছে, যা সরকারিভাবে নিষ্পত্তি করার কথা ছিল। বেশ কয়েক দিন ধরে শ্রমিকেরা বকেয়া পাওনার দাবি জানালেও তা পরিশোধ করা হচ্ছে না।
মাহমুদ জিনস লিমিটেড কারখানার ব্যবস্থাপক (প্রশাসনিক) আবু তালেব বলেন, ‘শ্রম আইন অনুয়ায়ী গত ১০ অক্টোবর আমাদের কারখানা স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে। তাঁদের পাওনাগুলো নিষ্পত্তি এখন শ্রম মন্ত্রণালয়ের অধীন। কারখানা কর্তৃপক্ষের কিছুই করার নেই।’
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ বলেন, শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করলে তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কারখানার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page