রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
সরকারি সফরে সৌদি আরব গেলেন সেনাবাহিনী প্রধান
Update : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ৭:১০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: কমান্ডার অব রয়াল সৌদি ল্যান্ড ফোর্সেস লেফটেন্যান্ট জেনারেল ফাদ বিন আব্দুল্লাহ আল-মোতাইর এর আমন্ত্রণে সরকারি সফরে সৌদি আরব গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি।

মঙ্গলবার (২৩-৫-২০২৩) সৌদির উদ্দেশ্যে রওনা হন তিনি।

সফরকালে তিনি রয়াল সৌদি ল্যান্ড ফের্সেস কমান্ডার, রয়াল সৌদি আর্মড ফোর্সেস এর চিফ অব জেনারেল স্টাফ এবং ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। সাক্ষাতকালে তিনি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে প্রশিক্ষণ এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

এছাড়াও জেনারেল শফিউদ্দিন আহমেদ সৌদি আরবের আর্মড ফোর্সেস স্টাফ কলেজ পরিদর্শন এবং পরবর্তীতে পবিত্র ওমরাহ পালন শেষে আগামী ২৭ মে ২০২৩ তারিখ দেশে প্রত্যাবর্তন করবেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page