রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
শ্রীপুরে বৃদ্ধাকে মারধর করে নির্মাণাধীন বাড়ি ভাংচুর
/ ৫৪১ Time View
Update : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ১০:৩৩ পূর্বাহ্ন

গাজীপুরের শ্রীপুরে বৃদ্ধাকে মারধর করে নির্মাণাধীন বাড়ি ভাংচুর করে দখল নেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় মাসুদ রানা এবং তার দলবলের বিরুদ্ধে।

সোমবার (২৮ মার্চ) বেলা ১১ টায় গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে রাতেই তিনজনকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযুক্তরা হলো, মাসুদ রানা(৩৫) প্রয়াত নুরুল ইসলামের ছেলে এবং রুমান(২৫) ও আরমান(১৮) মজনু মিয়ার ছেলে ।

এ বিষয়ে ভুক্তভোগী আকলিমা (৩০) বলেন, আমি আমার বাবার থেকে ৩৫ লাখ টাকা দিয়ে প্রায় চার বছর আগে এই জমিটি ক্রয় করি। ইদানীং আমি বাড়ির নির্মাণ কাজ শুরু করি। আজকে আমাদের চাচাতো ভাই মাসুদ রানার নেতৃত্বে ভাঙচুর করা শুরু করে। পরে আমার মা সামনে এগিয়ে গেলে মায়ের বুকে সজোরে লাথি মেরে ইটের উপর ফেলে দেয়, এতে মা রক্তাক্ত হয়ে যায়। মাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আমার বাবা বাদী হয়ে তিনজনকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন । আমি মাসুদসহ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদেরকে পাওয়া যায়নি।

শ্রীপুর থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page