শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
শ্রীপুরে এসবিএস টেক্সটাইল কারখানার তুলার গুদামে আগুন
/ ৫৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২, ১০:০৬ পূর্বাহ্ন


গাজীপুরের শ্রীপুরে এসবিএস টেক্সটাইল কারখানার তুলার গুদামে আগুন লেগেছে। এতে আগুনের লেলিহান শিখা আকাশের অনেক উঁচু পর্যন্ত যাচ্ছে। আগুনের ঘটনায় আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামে সিআরসির মালিকানাধীন এসবিএস টেক্সটাইল মিলস লিমিটেড নামক কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কারখানার মানব সম্পদ বিভাগের কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, ‘দুপুরে দিকে কারখানার তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সঙ্গে সঙ্গে কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থায় আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করা হয়। পরবর্তী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।’ 
এ বিষয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। আরও কয়েকটি ইউনিট অল্প সময়ের মধ্যে যোগ দেবে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page