বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
শীতার্তদের পাশে এমপি ওয়াকিল উদ্দিন
/ ১২৭ Time View
Update : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪, ৪:০১ অপরাহ্ন
সিনিয়র রিপোর্টার:
রাজধানীর বাড্ডায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন ঢাকা-১১ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াকিল উদ্দিন।
বুধবার (১৭ জানুয়ারি) সকালে বাড্ডা ৩৭ নং ওয়ার্ড এবং বাড্ডা বৌদ্ধমন্দির প্রাঙ্গনে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
বাড্ডা ৩৭ নং ওয়ার্ডে কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছেন স্থানীয় কাউন্সিলর জাহাঙ্গীর আলম এবং বাড্ডা বৌদ্ধমন্দিরে কম্বল বিতরণের উদ্যোগ নেয় মন্দির কর্তৃপক্ষ।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বাড্ডা ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলমসহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াকিল উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘সারাদেশের মতো বাড্ডাতেও এখন প্রচণ্ড শীত। এখানেও অসহায় মানুষ শীতে কষ্ট করছেন। আমরা সবাই এমনভাবে তাদের পাশে দাঁড়াবো। দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সবচেয়ে উত্তম কাজের একটি।’
তিনি আরো বলেন, ‘এই শীতে যাতে আমাদের নির্বাচনি এলাকায় কোনো অসহায় মানুষ কষ্ট না করেন, আপনারা নেতাকর্মীরা এদিকে নজর রাখবেন বলে আশাবাদী। আমি সবসময় আপনাদের পাশে আছি।’
twitter sharing button
linkedin sharing button
blogger sharing button
pinterest sharing button
email sharing button
sharethis sharing button
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page