মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
মিলনের ‘নিভে যাওয়া প্রদীপ’ প্রকাশিত
/ ৪৬৩ Time View
Update : সোমবার, ২ আগস্ট, ২০২১, ৬:২২ অপরাহ্ন

প্রবাসী গায়ক ইমদাদুল হক মিলনের নতুন গান ‘নিভে যাওয়া প্রদীপ’। এটি প্রকাশিত হয়েছে ‘আইচ সং’ এর ইউটিউব চ্যানেল থেকে। শিল্পীর নিজের লেখা ও সুরে এ গানটির সংগীত পরিচালনা করেছেন ইমন জামান। এই গানের মোশন গ্রাফিক্স ডিজাইন ( লিরিক্যাল ভিডিও পরিচালক) করেন এন এইচ বাবু ঢালী।
টাংগাইল বাসাইলের সন্তান মিলন ছোটবেলা থেকেই গান শিখে বড় হয়েছেন। এক সময় স্থানীয়ভাবে গায়ক হিসেবে তার বেশ পরিচিতি ছিলো। পরবর্তীতে তিনি জীবিকার জন্য ইতালী চলে যান। কিন্তু প্রবাসে থেকেও তিনি নিয়মিত গানের চর্চা করে যাচ্ছেন। এদেশের সংগীত জগতের ছোট বড় সবার সাথে তিনি সুসম্পর্ক রেখে সংগীতের মহাসড়কে ছুটে যাচ্ছেন জ্ঞান আহরণের নেশায়। ঈদ-উল-আজহা উপলক্ষে তিনি দেশে ফিরেছেন। সম্প্রতি তিনি তার নতুন গান ‘নিভে যাওয়া প্রদীপ’ প্রকাশ করেন।
এই উপলক্ষে ইমদাদুল হক মিলন এ প্রতিবেদককে জানান, আমার শৈশব থেকেই গানের সাথে বসবাস। পড়ালেখার চেয়েও বেশি গুরুত্ব দিয়ে গান শিখেছি। এখন প্রবাসে থাকলেও আমি গানের থেকে দূরে নেই। আমার নতুন গান ‘নিভে যাওয়া প্রদীপ’ প্রকাশ পেয়েছে দেশের জনপ্রিয় গীতিকার অনুরূপ আইচের ইউটিউব চ্যানেল থেকে। আশা করছি, এই গানটি সবার ভালো লাগবে।

‘নিভে যাওয়া প্রদীপ’ গানের লিংকঃ
https://www.youtube.com/watch?v=mAl3jUdMlb8

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page