সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
ডলারের পরিবর্তে ফ্লাইটের ভাড়া নির্ধারণ হবে টাকায়
Update : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩, ২:১৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে চলাচলকারী সব এয়ারলাইনসকে আগামী ১ জুলাই থেকে ফ্লাইটের ভাড়া ডলারের পরিবর্তে টাকায় নির্ধারণ করতে হবে। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের কথা জানা গেছে উপ-সচিব রোকসিন্দা ফারহানার সই করা প্রজ্ঞাপন থেকে।

সম্প্রতি প্রকাশিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশি এয়ারলাইনসগুলো যে দেশে ব্যবসা পরিচালনা করছে, সে দেশের মুদ্রায় টিকিট বিক্রি করবে। একইভাবে বাংলাদেশে দেশি-বিদেশি সব ফ্লাইটের ভাড়া নির্ধারণ করা হবে টাকায়।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা), অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এবং হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

অ্যাভিয়েশন শিল্পের সঙ্গে যুক্তরা বলছেন, বিশ্বের মাত্র ৪টি দেশ মার্কিন ডলারে ফ্লাইট টিকিটের মূল্য নির্ধারণ করে। দেশগুলো হলো- বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া ও তাইওয়ান। বিশ্বের বাকি দেশগুলো এ ক্ষেত্রে তাদের নিজস্ব মুদ্রা ব্যবহার করে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page