শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ? বুটেক্সের চার আবাসিক হলে নতুন প্রভোস্ট নিযুক্ত বুটেক্সে অনুষ্ঠিত হলো জেনরা ফ্যাশন ওডিসি ২০২৫ বঞ্চনার প্রতিবাদে থালা হাতে শিক্ষকরা
বিজ্ঞপ্তি
গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ৩
/ ৫৩৬ Time View
Update : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ৪:৫৮ পূর্বাহ্ন

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. বাবুল, মনিক ও কিবরিয়া।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গ্রেফতার ব্যক্তিরা বেলুন সরবরাহ এবং বেলুনে গ্যাস ঢোকানোর সঙ্গে জড়িত।

এর আগে শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় সদর থানার উপপরিদর্শক এসআই মোসাব্বির হোসেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে এ ঘটনায় মামলা করেন। মামলায় বাবুল, মনিক ও কিবরিয়াকে আসামি করা হয়েছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশ লাইনস মাঠে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বর্ষপূর্তির অনুষ্ঠান ও নাগরিক সম্মেলনে পাঁচজন দগ্ধ হন।

এম এইস স্বাধীনতা টিভি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page