সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
গাজীপুরে সাংবাদিকর্মীর ওপর হামলা, ক্যামেরা-ল্যাপটপ লুট-পাট সহ, আহত ১২ জন।
/ ১২৮ Time View
Update : শনিবার, ১৭ মে, ২০২৫, ৫:১৬ অপরাহ্ন

সংবাদ সংগ্রহের সময় গাজীপুরের কাপাসিয়ায় যমুনা টিভির ক্যামেরাম্যান সহ ১২ সাংবাদিক হামলার শিকার হয়েছেন। শনিবার (১৭ মে) দুপুরে চেরাগ আলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

গণমাধ্যমকর্মীরা জানায়, একটি মতবিনিময় সভার আয়োজন করেছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা। সভা শেষে ২০ থেকে ২৫ টি মোটরসাইকেলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নানের নামে স্লোগান দিতে দিতে একদল কর্মী-সমর্থক ভাঙচুর চালায়।

ঘটনার ফুটেজ সংগ্রহের সময় বেধরক মারধর করা হয় যমুনা টিভির ক্যামেরা সহযোগী রকি হোসেনকে। এ সময় আহত হন আরও কয়েকজন স্থানীয় সংবাদকর্মী।

এ ব্যাপারে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাখাওয়াত হোসেন সেলিম জানান, মতবিনিময় সভা শেষ হয়ে যাওয়ার আধাঘণ্টা পর কাপাসিয়া থেকে ২০ থেকে ২৫ টি মোটরসাইকেল যোগে একদল নেতাকর্মী অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে সাংবাদিকদের ওপর চড়াও হয়ে যমুনা টিভির চিত্র সাংবাদিককে বেধড়ক মারধর করে আহত করে। তিনি এ ঘটনায় দোষীদের শাস্তি ও বিচারের দাবি জানান।

অপরদিকে, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান বলেন, হামলা কারা করেছে জানিনা। তবে সভার আয়োজনকারীদের এর দায় নিতে হবে বলে উল্লেখ করেন তিনি।

এদিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সাধারণ সম্পাদক শামসুল হক রিপন, কাপাসিয়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ গাজীপুরে কর্মরত সাংবাদিক নেতারা তীব্র নিন্দা জানিয়েছেন। সেইসাথে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেছেন তারা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page