রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
গাজীপুরের কালিয়াকৈরে দৈনিক যুগান্তর পত্রিকার ২২তম প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত
/ ৪১২ Time View
Update : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২, ১০:৫১ পূর্বাহ্ন

যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের হাতে গড়া দৈনিক যুগান্তর পত্রিকার ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী গাজীপুরের কালিয়াকৈর প্রেসক্লাবের আজ মঙ্গলবার (০৮ ফ্রেরুয়ারি) সকালে পালিত হয়েছে।

যুগান্তরের গাজীপুরের কালিয়াকৈর প্রতিনিধি ও কালিয়াকৈর প্রেসক্লাবের সাবেক সভাপতি সরকার আব্দুল আলীমের সঞ্চালনায় কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহাবুব হাসান মেহেদীর পরিচালনায় প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

এছাড়া যুগান্তর পত্রিকার উন্নতি কামনা করে আরো বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, কালিয়াকৈর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার কালিয়াকৈর প্রতিনিধি সরকার আব্দুল আলীম, কালিয়াকৈর পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল সাত্তার, দৈনিক প্রথম আলোর গাজীপুর জেলা প্রতিনিধি মাসুদ রানা, দৈনিক সমকাল পত্রিকার কালিয়াকৈর প্রতিনিধি ও কালিয়াকৈর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এম তুষারী।

এ সময় প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক আলহাজ হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাগর আহমেদ, প্রশিক্ষণ ও সেমিনার সম্পাদক মাইনুল সিকদার, প্রচার ও প্রকাশক সম্পাদক তুহিন মোল্লা, সমাজ কল্যাণ সম্পাদক সেলিম হোসেন, ক্রীয়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহআলম সিকদার, পাঠাগার সম্পাদক আফসার খাঁন বিপুলসহ কালিয়াকৈরের কর্মরত সাংবাদিকবৃন্দ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page