রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
কালিয়াকৈরে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার, গ্রেফতার ২
/ ৫৯৭ Time View
Update : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৪:৪৪ অপরাহ্ন

গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজের চারদিন পর ময়নাল হক নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ব্যক্তি হলেন, উপজেলার টান কালিয়াকৈর এলাকার ইব্রাহিমের ছেলে ময়নাল হক (৭০)।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার কালিয়াকৈর বাজার থেকে গত বুধবার দুপুরে ময়নাল হক নামে ওই বৃদ্ধ নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। পরে পুলিশ অভিযোগের ভিত্তিতে শহিদুল ইসলাম ও হীরাকে আটক করে। তাদের তথ্যমতে কাশেমপুর থানার ভবানীপুর এলাকা জঙ্গলের ভিতর থেকে আজ রবিবার ভোরে ময়নাল হকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

কালিয়াকৈর থানার তদন্ত (ওসি) আবুল বাসার জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page