বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযান
/ ৯৯ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪১ পূর্বাহ্ন

মোঃ মীর সোহেল মিয়া কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় বন বিভাগের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার দুপুরে এ অভিযান চালানো হয়।

অভিযানে বনভূমি দখল করে গড়ে ওঠা পাঁচ থেকে ছয়টি বা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বন বিভাগ জানায়, দখলদারদের কারণে দীর্ঘদিন ধরে সংরক্ষিত বনভূমি হুমকির মুখে ছিল। অবৈধভাবে দখলকারীদের ঘরে আসবাবপত্র সরানোর জন্য দুই দিন সময় দেওয়া হয়েছে

। সেই সাথে এলাকাবাসী অবৈধভাবে স্থাপিত ঘরবাড়ি সরিয়ে নেয়ার অঙ্গীকারবদ্ধ হওয়ায় অভিযান কিছু সময়ের পর স্থগিত করেন।

অভিযানে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা বশির আল মামুন, সহকারী বন সংরক্ষক ইকবাল চৌধুরী ও শামসুল আরেফিন, চন্দ্রা রেঞ্জ কর্মকর্তা মনিরুল ইসলাম,কাচিঘাটা রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহজাহান মিয়া, চন্দা বিট কর্মকর্তা ইকবাল হোসেন সহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page