মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
কালিয়াকৈরে আনসার-ভিডিপি’র ৪৩তম জাতীয় সমাবেশের উদ্বোধন
/ ৫৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩, ১০:৩৬ পূর্বাহ্ন

গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) দিবস উদযাপনের দিনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৩তম জাতীয় সমাবেশের উদ্বোধন করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, এনডিসি, পিএসসি। বৃহস্পতিবার সকাল ০৯ টা ৩০ মিনিটে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে ও কেক কেটে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন।এ সময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দোলকার ফরিদ হাসান, বিজিবিএম, পিবিজিএম (বার), এনডিসি, উপমহাপরিচালকবৃন্দ, একাডেমির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট, পরিচালক, জেলা কমান্ড্যান্টসহ বাহিনীর সকল স্তরের কর্মকর্তা, কর্মচারী, ব্যাটালিয়ন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাগণ উপস্থিত ছিলেন।প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ কুচকাওয়াত উপলক্ষ্যে জানুয়ারি মাস থেকেই সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়। এদিন ভিডিপি প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় সমাবেশের উদ্বোধন উপলক্ষ্যে মহাপরিচালক এর নেতৃত্বে একটি  রেলী  বের করা হয়। রেলী শেষে সমাবেশের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তিনি সকলকে দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়া তিনি ৪৩তম জাতীয় সমাবেশের সফলতা এবং বাহিনীর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page