শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
শ্রীপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল
/ ১৮০ Time View
Update : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ৫:২২ অপরাহ্ন

 

গাজীপুরের শ্রীপুর উপজেলা সদরে শুক্রবার বিকেলে সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্দোগে মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে শ্রীপুর চৌরাস্তা এসে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম বাচ্চু, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. খাইরুল কবির মন্ডল আজাদ,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান খান টিটু,সাংগঠনিক সম্পাদক মোছলে উদ্দিন মৃধা, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মো. সাইফুল হক মোল্লা, আবুল হোসেন প্রধান, জেলা যুবদলের সদস্য সচিব আনোয়ার হোসেন বেপারী সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগষ্ট দেশ ছেড়ে পালিয়ে যান। একই সময় শেখ হাসিনার দোষররাও পালিয়ে যান। শেখ হাসিনার হুকুমে দেশে চলে গুম,খুন সহ মানবতা বিরোধী অপরাধ। অর্ন্তবর্তী কালীন সরকারের সময়ে শেখ হাসিনা ও তার দোষরদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে হত্যা সহ বিভিন্ন মামলা হয়েছে। নেতৃবৃন্দ অবিলম্বে শেখ হাসিনার বিচার করে তাকে ফাঁসির আওতায় আনার দাবী করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page