বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
বরগুনায় ৮ কেজি গাঁজা সহ আটক ১
/ ১৫৫ Time View
Update : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫, ১২:০২ অপরাহ্ন

মোঃ সাইফুল ইসলাম (বরগুনা প্রতিনিধি)
বরগুনা শহরের খাকদন নদীর উত্তর পাড় ভুতমারা এলাকা থেকে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ ৮ কেজি গাঁজা সহ ১ জন মাদক কারবারিকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার (২৫ জানুয়ারি) বেলা ১১ টার সময় গাঁজা সহ একাধিক মাদক মামলার আসামীকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারির নাম নিপু শিকদার ওরফে রিপন শিকদার। সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের ভুতমারা গ্রামের নির্মল শিকদারের ছেলে। তার বিরুদ্ধে এর আগেও বরগুনা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
বরগুনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ একরাম হোসেন এব্যাপারে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি সহ উপ পরিদর্শক বিকাশ কর্মকার ও সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। মাদক বিক্রির জন্য প্রস্তুতি নিয়ে যাওয়ার সময় ভুতমারা গ্রাম থেকে নিপু শিকদার ওরফে রিপন শিকদারকে বাড়ির উঠান থেকে হাতেনাতে গাঁজার বস্তা সহ আটক করা হয়। এসময় জব্দ কৃত বস্তায় ৮ কেজি গাঁজা পাওয়া যায়।
ডিবির অফিসার ইনচার্জ আরো বলেন জব্দ করা গাঁজার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৬ লক্ষ টাকার ওপরে। আটককৃত মাদক কারবারির নামে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page