বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
বকাটের মটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত
/ ১৪২ Time View
Update : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ৬:৪৭ পূর্বাহ্ন

 

আরিফুজ্জামান হিমন ফরিদপুর প্রতিনিধিঃ—ফরিদপুরের নগরকান্দায় কিশোর গ্যাংয়ের মোটরসাইকেলের ধাক্কায় আকাব্বর মাতুব্বর ওরফে আলী আকবর মাতুব্বর (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার চরযশোরদী ইউনিয়নের নিখোড়হাটি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আকাব্বর মাতুব্বর নিখোরহাটি গ্রামের একটি দোকান থেকে পায়ে হেটে বাড়ি ফিরছিলেন। পথে তার সামনের দিক থেকে প্রতিবেশী রিপন মাতুব্বরের ছেলে মোটরসাইকেল চালক সাকিব (১৭) তার বন্ধু সৈয়দ মাতুব্বরের ছেলে আরিফ (১৬) ও হায়দার শেখের ছেলে সায়েম (১৭) বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। তাদের চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় আকাব্বর মাতুব্বর গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত আকাব্বর মাতুব্বরের ছেলে বায়েজিদ মাতুব্বর অভিযোগ করে বলেন, তারা এলাকায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালায়। কিশোর গ্যাংয়ের বেপরোয়া গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। মোটরসাইকেল চালক সাকিব ও তার পরিবার এই ঘটনার পর এলাকা থেকে পালিয়ে গেছে।

এ ব্যাপারে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফর আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করি। নিহতের পরিবার লাশের ময়নাতদন্ত করাতে আগ্রহী না, এজন্য তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ মর্গে পাঠানো হয়নি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page