সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
নারায়ণগঞ্জে শামীম ওসমানের পৈতৃক বাড়িতে ভাঙচুর-আগুন
/ ১৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫, ৬:২৮ অপরাহ্ন

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পৈতৃক বাড়ি বাইতুল আমান ভাংচুর করে আগুন দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শিবির ও বিএনপির কর্মীসমর্থকরা। বুলডোজার দিয়ে দোতলা ভবনটি ভাঙা হচ্ছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে কয়েক শ মানুষ জড়ো হয়ে ওই বাড়িতে হামলা চায় এবং ভাঙচুর শুরু করে।

এর আগে শহরের বিবি রোডে মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি চাষাঢ়া চত্বর পার হয়ে বাইতুল আমানের সামনে গেলে বৈষম্যবিরোধী ও শিবিরের সঙ্গে মিলিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাতটায় প্রথমে কয়েকজন যুবক ভবনের ভেতরে গিয়ে বারান্দায় উঠে ঘোরাঘুরি করতে থাকেন। পরে কয়েক শ মানুষ জড়ো হলে ভাঙচুর শুরু হয়। একপর্যায়ে সেখানে বুলডোজার এনে ভবনের পূর্ব পাশ দিয়ে ভাঙতে শুরু করে৷ পরে মূল ফটক ভেঙে বুলডোজার ভেতরে ঢুকে ভবন ভাঙতে থাকে। এ সময় দ্বিতীয় তলার বারান্দায় থাকা যুবকরা আগুন ধরিয়ে দেন।

এ সময় তারা আওয়ামী লীগ, শেখ হাসিনা ও শামীম ওসমানের বিরুদ্ধে নানা স্লোগান দেন। ভবনের চারপাশে ও আশপাশের ভবনগুলোতে দাঁড়িয়ে এসব প্রত্যক্ষ করেন শত শত মানুষ।

বাইতুল আমান ভবনের মূল মালিক খান সাহেব ওসমান আলী। তার ছেলে শামসুজ্জোহার তিন সন্তান সাবেক সংসদ সদস্য নাসিম ওসমান, সেলিম ওসমান ও শামীম ওসমান। তারা এই বাড়িতে বড় হয়েছেন। তবে সেখানে বর্তমানে কেউ থাকে না।

শামীম ওসমানের দাদার বাড়ি বায়তুল আমানে ১৯৫২ সালে ২৯ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের বৈঠক হয়। মুক্তিযুদ্ধসহ রাজনৈতিক নানা কারণে বায়তুল আমান আলোচিত ছিল।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page