রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
গোপালগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার
/ ১৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ন

গোপালগঞ্জ প্রতিনিধিঃ—গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড থেকে ১৪ কেজি গাঁজাসহ মোঃ রাসেল (১৯) ও আসিব মল্লিক (২২) নামে দুই যুবককে গেপ্তার করেছে র‍্যাব -৬।

বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টা দিকে কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মোঃ রাসেল ঢাকা কেরানীগঞ্জের জিনকিরা এলাকার আব্দুর রহমানের ছেলে ও আসিব মল্লিক বরগুনার বেতাগী উপজেলার পুটিয়াখালী এলাকার মোঃ মোশাররফ মল্লিকের ছেলে ।

র‍্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক জানান, মোঃ রাসেল ও আসিব মল্লিক ঢাকা থেকে গাঁজা নিয়ে কাশিয়ানী হয়ে পিরোজপুর যাবে এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অবস্থান নেওয়া হয়। এ সময় তাদের কাছে থাকা বস্তা তল্লাশি করে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলার পর গ্রেপ্তারদের কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page