সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
কালিয়াকৈরে কারখানায় হামলা,ভাঙচুর আহত-২
/ ১৫৪ Time View
Update : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন

 

মোঃ মীর সোহেল মিয়া কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধি:-দাবি আদায়ের আন্দোলনে একটি কারখানার শ্রমিকরা অন্যদের সঙ্গে যোগ না দেওয়ায় অপর কারখানার শ্রমিকরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটিয়েছ।

সকাল সাড়ে নয়টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গীরচলা এলাকার ল্যাভেন্ডার গার্মেন্টস লিমিটেড কারখানায় এ হামলার ঘটনা ঘটে । ওই ঘটনার পর কারখানাটি ছুটি ঘোষণা করা হয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনীসহ বিভিন্ন আইন শৃঙ্খলার বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।
হামলায় দুজন শ্রমিক আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠানো হয়েছে বলে জানা গেছে।

কারখানা কর্তৃপক্ষ, পুলিশ ও শ্রমিকরা জানায়, উপজেলার তেলিচালা, কামরাঙ্গীরচালা, মৌচাক সহ বিভিন্ন এলাকার শ্রমিকরা প্রায়ই ছিনতাই কারীদের শিকার হচ্ছে। ছিনতাইকারীদের গ্রেপ্তার ও এক শ্রমিক আহত হওয়ার ঘটনার বিচার দাবিতে মঙ্গলবার বিকাল থেকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। ওই সময় তেলিরচালা এলাকার এটিএস অ্যাপারেলস কারখানার শ্রমিকরা আশপাশের কারখানার শ্রমিকদের তাদের সঙ্গে যোগ দেওয়ার দাবি জানায়। এ সময় শ্রমিকরা কামরাঙ্গিরচালা এলাকার ল্যাভেন্ডার গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকদের তাদের সঙ্গে যোগ দিতে আহ্বান জানায়। কিন্তু শ্রমিকরা তাদের সঙ্গে যুগ না দিয়ে উল্টো বহিরাগত শ্রমিকদের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে বহিরাগত শ্রমিকরা চলে যায়। ওই ঘটনার জের ধরে তেলিরচালা এলাকার এটিএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা বুধবার সকাল সাড়ে নয়টার দিকে ল্যাভেন্ডার গার্মেন্টস লিমিটেড কারখানায় হামলা চালায়। হামলা চালিয়ে প্রধান ফটক ভেঙে ভিতরে প্রবেশ করে কারখানার বিতরে থাকা গার্মেন্টস ভবনের গ্লাস, মূল্যবান মালামাল, আসবাবপত্র, যানবাহনসহ ব্যাপক ভাংচুর করে। খবর পেয়ে সেনাবাহিনী শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনার স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। হামলায় দুজন শ্রমিক আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠানো হয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page