মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
কালিয়াকৈরে ইউনিভার্সিটির নাম পরিবর্তনের দাবিতে  রেল পথ অবরোধ
/ ১৯৩ Time View
Update : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন

 

মোঃ মীর সোহেল মিয়া কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধি :-

বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি করার দাবিতে রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে কালিয়াকৈর উপজেলার হাইটেক রেল স্টেশনের সামনে শিক্ষার্থীরা এ অবরোধ কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীদের দাবি, বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণ করে গেজেট প্রকাশ করা হয়েছে, তাদের পছন্দ হয়নি।

 

তারা চান, বিশ্ববিদ্যালয়ের নাম বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি করা হোক, দ্রুত নতুন গেজেট প্রকাশ করা হোক। এর আগে, নাম পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছিলেন। সোমবার সকালে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভের পর তারা হাইটেক রেল স্টেশনের সামনে অবস্থান নেন, রেলপথ অবরোধ করেন। জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, শিক্ষার্থীদের অবরোধের কারণে সিরাজগঞ্জ এক্সপ্রেস কিছু সময় আটকে ছিল, তবে পরে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page