সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
কালকিনিতে আলোচিত দুইটি হত্যা মামলায় গ্রেফতার-১০
/ ১৪৪ Time View
Update : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন

মোঃ আতিকুর রহমান আজাদ
কালকিনি (মাদারীপুর)প্রতিনিধিঃ-পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের কালকিনিতে প্রতিপক্ষের হামলায় একই সময় ইউপি সদস্য আক্তার শিকদারসহ তিনজন হত্যার ঘটনায় দুইটি মামলা দায়ের করেছে নিহতের পরিবার। ওই মামলায় ১০জন আসামীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে পৃথকভাবে অভিযান চালিয়ে থানা পুলিশও র‍্যাব তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন প্রশাসন। গ্রেফতারকৃতরা মো. ফয়সাল তালুকদার-(৩০), মো. রবিউল তালুকদার-(২০), অমিত তালুকদার-(২২), সম্রাট তালুকদার-(১৯), মাহাবুব আলম মুকুল বেপারী-(৪৫), মো. বেলায়েত মৃধা-(৪৮)সহ ১০জন।

র‍্যাব ও পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানার ওসি কে.এম সোহেল রানার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে রাতে এবং মাদারীপুর র‍্যাব-৮, সিপিসি-৩ ও র‍্যাব-১ সিপিএসসির যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে একই সময় উপজেলার ও দেশের বিভিন্নস্থান থেকে পলাতক অবস্থায় ওই আসামীদের গ্রেফতার করেন। পরে গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি কে.এম সোহেল রানা বলেন, ইউপি সদস্য আক্তার শিকদারসহ তিনজন নিহতের ঘটনায় থানায় দুইটি হত্যা মামলা হয়েছে।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page