মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
এস এম জিলানীর উপর হামলা ও দিদার হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে কোটালীপাড়া বিএনপির বিক্ষোভ মিছিল
/ ১৯৯ Time View
Update : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৮:২২ পূর্বাহ্ন

 

মোহাম্মদ আম্মার মিয়া অসীম, গোপালগঞ্জ প্রতিনিধিঃ–বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও দিদার হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা বিএনপি।

আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক ও শিল্পকলা একাডেমি চত্তর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে মিলিত হয়ে এস এম জিলানী ও দিদার হত্যা মামলার আসামীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।

এসময় কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি হাজি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফায়েকুজ্জামান শেখ, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ তালুকদার, ছাত্রদলের সদস্য সচিব নিলয় হাওলাদারসহ সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page