সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
আশুলিয়ায় বেকারীর মেশিনে কাটা পড়ে কর্মচারী নিহত
/ ১৪৭ Time View
Update : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ৭:১৯ পূর্বাহ্ন

 

মাসুদ রানা, সাভার (ঢাকা) প্রতিনিধি : শিল্পাঞ্চল আশুলিয়ায় বেকারীর মিক্সার মেশিনে কাটা পড়ে ইমরান (২৪) নামের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সোমবার (২৮ অক্টোবর) সকাল সাতটার দিকে আশুলিয়ার টেংগুরি নির্মাণটেক এলাকার মালা বেকারীতে এ ঘটনা ঘটে।

নিহত ইমরান মাদারীপুরের শিবচর উপজেলার ব্যাংচড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। সে আশুলিয়ার টেংগুরি নির্মাণটেক এলাকায় মৃত. মাহাতাবের বাড়িতে থেকে  মালা বেকারীর চাকুরী করতো।

মালা বেকারীর শ্রমিকরা জানায়, প্রতিদিনের মত সকাল থেকেই ইমরান কাজে যোগ দিয়ে ময়দা মিক্সার করতে থাকে। অসাবধানতাবশত তার একটি হাত মেশিনে আটকে যায় এবং ধীরে ধীরে মেশিনের ভেতরে চলে যায়। এসময় ঘটনাস্থলেই সে মারা যায়।

বেকারির মালিক ইমদাদুল জানান, ইমরানের বাবা-মা কেউ বেঁচে নেই। দুই বোন আছে। সে ছোট বেলা থেকেই তাদের (ইমদাদুল) বেকারীতে কাজ করে। সম্পর্কে তাদের চাচা হন। তারা দুই ভাই (ইমদাদুল ও আনোয়ার) বেকারী পরিচালনা করেন। প্রতিদিনের ন্যায় সকালে ইমরান কাজে আসে এবং অসাবধানতার কারণে ময়দা মিক্সার করার মেশিনে ঢুকে যায়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।

এলাকাবাসি জানায়, এই বেকারির কোন অনুমোদন নেই। অনুমোদন না নিয়ে দীর্ঘদিন ধরে বেকারী চালাচ্ছে। শিশু শ্রমিক দিয়েও এই বেকারী চালানোর অভিযোগ করেন এলাকাবাসি।

আশুলিয়া থানার এসআই মদন শাহা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page