শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের বালু উত্তোলনের কারনে শিবচরে আড়িয়াল খা পারে পানি উন্নয়ন বোর্ডের বেরিবাঁধে ধস
/ ২২১ Time View
Update : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪, ৪:১৬ অপরাহ্ন

মাদারীপুর জেলার শিবচরে আড়িয়াল খা নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে অসাধু চক্র এতে পানি উন্নয়ন বোর্ডের বেরিবাঁধে ধস দেখা দিয়েছে। শিবচর উপজেলার বহেরাতলা-কলাতলা পয়েন্টে এ পানি উন্নয়ন বোর্ডের ধস‌টি দেখা দিয়েছে।

শনিবার (০২নভেম্বর) বিকেল থেকে ঐ পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে বলে জানান এলাকাবাসী। রবিবার (০৩নভেম্বর) দুপুরে ঘটনাস্থল থেকে জানা যায় কয়েক মাস যাবৎ আড়িয়াল খাঁ নদীতে কিছু অসাধু চক্র রাতের আঁধারে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আর এ কারণেই মূলত পানি উন্নয়ন বোর্ডের নির্মাণাধীন বেরি বাঁধ ভাঙানের শিকার হয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছে নদের পাড়ে বসবাসকারী সাধারণ মানুষ , এখানে রয়েছে স্কুল, মাদ্রাসা, মসজিদসহ অনেক ধর্মীয় প্রতিষ্ঠান। তবে এলাকাবাসী কিছু অসাধু ড্রেজার ব্যবসায়ীদের কারণে এই বেড়িবাঁধ ভেঙে যাওয়ার জন্য দায়ী করছে ।

ঘটনা স্থান থেকে জানা যায় , শিবচর উপজেলার আড়িয়াল খা নদীর বহেরাতলা-কলাতলা পয়েন্টে ভাঙন ঠেকাতে ২০২০ সা‌লের মাঝামা‌ঝি সম‌য়ে স্থান‌টি‌তে বেরিবাঁধ দেওয়া হয়। প্রায় ২৮‌কোটি টাকা ব‌্যা‌য়ে পানি উন্নয়ন বোর্ডের আওয়তায় ঐ বেরিবাঁধ দেওয়ার পর নদী ভাঙন থেকে রক্ষা পায় এলাকাবাসী।

এলাকাবাসীরা বলেন এত দিন ভালো ছিলাম কিন্তু এক বছর যাবৎ , কিছু অসাধু ড্রেজার ব্যবসায়ীরা ঐ বাঁধে চারপাশে প্রায় ৪/৫টি ড্রেজার বসিয়ে রাতদিন বালু কেটে নিতো। এলাকাবাসী এই বিষয় বেশকয়েক বার তাদের বাঁধা দিলেও রাতের অন্ধকারে গোপনে বালু কেটে নিতো। এ বিষয় প্রশাসন বেশ কয়েক বার ঐ স্থানে অভিযান চালিয়ে ড্রেজার বিনষ্ট করে। কিন্তু তার পরও নদীর গভীর থেকে বালু কাটায় এই ভাঙন দেখা দিয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ।

মাদানীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সানাউল কাদের খান বলেন, সংবাদ পে‌য়ে আমরা দ্রুত ঘটনাস্থ‌লে গি‌য়ে প‌রিদর্শন ক‌রি। বিষয়‌টি খুবই দুঃখজনক। ড্রেজা‌রে মা‌টি কে‌টে নেয়ার ফ‌লে বে‌রিবাধ‌টি ধ‌সে গে‌ছে। বিষয়টি এরই ম‌ধ্যে আমরা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার ও জেলা প্রশাসক কে জা‌নি‌য়ে‌ছি। ধস প্রতি‌রোধে আমরা স্থান‌টি‌তে জিও ব‌্যাগ ফে‌লার কার্যক্রম শুরু ক‌রে‌ছি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page