রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
৭ নভেম্বরের মধ্যে বকেয়া না দিলে বাংলাদেশে বিদ্যুৎ পাঠাবে না আদানি
/ ১৩২ Time View
Update : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪, ১১:৪৮ পূর্বাহ্ন

আগামী ৭ নভেম্বরের মধ্যে বকেয়া বিল না দিলে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করবে ভারতের আদানি গ্রুপ। আদানি গ্রুপ বাংলাদেশকে এ সময়সীমা বেঁধে দিয়েছে। ইতিমধ্যে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে এনেছে তারা। আদানি গ্রুপ বাংলাদেশের কাছে ৮৫০ মিলিয়ন ডলার পাবে। যা বাংলাদেশি অর্থে ১০ হাজার কোটি টাকার সমান।

রোববার (৩ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ৭ নভেম্বরের মধ্যে বকেয়া পরিশোধ না হলে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে।

সূপ্রতিবেদন অনুযায়ী, ৩১ অক্টোবরের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ১৭০ মিলিয়ন ডলারের ঋণপত্র খোলার চেষ্টা করেছিল। কিন্তু বিদ্যুৎ ক্রয় চুক্তির শর্ত পূরণ হয়নি। এর কারণে আদানি পাওয়ার ঝাড়খণ্ড থেকে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী, গত ১ নভেম্বর আদানি গ্রুপের গোড্ডা প্ল্যান্ট থেকে মাত্র ৭২৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হয়েছে। যা উৎপাদন ক্ষমতার অর্ধেকেরও কম।

এছাড়া রামপাল ও এসএস পাওয়ারের মতো অন্যান্য কারখানাগুলোও জ্বালানি সংকটে ভুগছে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আদানি পাওয়ারের বকেয়া পরিশোধ খুব ধীর গতিতে হচ্ছে। সদ্য সমাপ্ত অক্টোবরে বাংলাদেশ ৯০ মিলিয়ন ডলার বকেয়া পরিশোধ করেছে। আগের মাসগুলোতে ৯০-১০০ মিলিয়ন ডলারের বিপরীতে কেবল ২০-৫০ মিলিয়ন ডলার পরিশোধ হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page