সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
বিএনপির অভিযোগকে ব্যক্তিগতভাবে নেয় অন্তর্বর্তী সরকার: রিজভী
/ ৩১৮ Time View
Update : সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৮:৩২ পূর্বাহ্ন

অন্তর্বর্তী সরকার বিএনপির অভিযোগকে ব্যক্তিগতভাবে নেয় বলে মন্তব্য করেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কোনো কোনো ক্ষেত্রে কৌশলে প্রতিশোধও নেয়ার চেষ্টা করে বলেও অভিযোগ করেন তিনি।

সোমবার (১০ মার্চ) মাগুরাসহ দেশজুড়ে সাম্প্রতিক ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে নয়াপল্টনে মহিলা দলের বিক্ষোভ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

এ সময় রিজভী বলেন, এখন কোনো কন্যাশিশুর স্বাভাবিকভাবে ঘরে ফেরার নিশ্চয়তা নেই। বিভিন্ন মন্ত্রণালয়, ডিসি ও এসপি অফিসে ছাত্ররা নির্দেশনা দিচ্ছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা।

তিনি আরও জানান, ছাত্রদের কাজ ক্যাম্পাসে প্রতিবাদ জানানো, ডিসি-এসপি অফিসে তদবির-তদারকি নয়। ছাত্রদের কথামতো চললে, কি করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে এমন প্রশ্ন রাখেন তিনি।

দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page