মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
ভারতের কাছ থেকে উপহারের ২০ রেল ইঞ্জিন পেল বাংলাদেশ
Update : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ৬:০৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রেলওয়ের কাছে উপহারের ২০টি লোকোমোটিভ (ইঞ্জিন) হস্তান্তর করেছে ভারত। মঙ্গলবার বিকালে ঢাকার রেলভবন থেকে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এবং ভারত থেকে সে দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভার্চুয়ালি যুক্ত হয়ে লোকোমোটিভ হস্তান্তর সম্পন্ন করেন। বিকাল ৫টার দিকে ভারতের গেদে স্টেশন থেকে বাংলাদেশের দর্শনা স্টেশনে ইঞ্জিনগুলো প্রবেশ করে। এর আগেও বাংলাদেশকে ১০টি লোকোমোটিভ দিয়েছিল ভারত।

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে সম্পর্ক বজায় রেখে নানা বিষয়ে সহযোগিতা করছেন। আমরা দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময়সহ নানা বিষয় নিয়ে কাজ করতে পারছি। মুক্তিযুদ্ধের সময় থেকেই ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। বঙ্গবন্ধু সরকারের সময় থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক। প্রধানমন্ত্রী ভারত সফরের সময় দুই দেশের প্রধানমন্ত্রীর যৌথ বিবৃতিতে ভারতীয় রেলওয়ে থেকে ২০টি বিজি লোকোমোটিভ অনুদান হিসেবে দেওয়ার বিষয়টি আলোচনা হয়। তার পরিপ্রেক্ষিতেই লোকোমোটিভ এলো। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ-ভারত ৮টি রেল রুটে সংযুক্ত রয়েছে, এর সঙ্গে এখন যুক্ত হবে আখাউড়া-আগরতলা রুট। রেলের আধুনিকীকরণের জন্য ভারত সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে মন্ত্রী বলেন, বাংলাদেশ ভারতের সম্পর্ক রক্তের অক্ষরে লেখা। বাংলাদেশ-ভারত সম্পর্ক চিরজীবী হোক।

ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, যেসব লোকোমোটিভ দেওয়া হয়েছে, সেগুলো আধুনিক, উচ্চ ক্ষমতাসম্পন্ন, ৩ হাজার ৩০০ হর্স পাওয়ার সম্পন্ন। রেলওয়ের মাধ্যমে যাত্রী ও পণ্য পরিবহনের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। ঢাকা-কলকাতা, ঢাকা-জলপাইগুড়ি, খুলনা-কলকাতা রুটে বর্তমানে দুই দেশের যাত্রীবাহী ট্রেন চলছে। ভবিষ্যতে রুটের সংখ্যা আরও বাড়বে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page