রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
শেষ পর্যন্ত দেশে ফেরা হচ্ছে না সাকিবের
/ ২৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ৯:৩৭ পূর্বাহ্ন
Apan Desh | আপন দেশ

যুক্তরাষ্ট্র থেকে সংযুক্ত আরব আমিরাত হয়ে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে বাংলাদেশে ফেরার কথা সাকিব আল হাসানের। পরিকল্পনা অনুযায়ী আরব আমিরাত পর্যন্তও এসেছেন তিনি। কিন্তু সেখান থেকে তাকে দেশে ফিরতে নিষেধ করে দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মূলত নিরাপত্তার স্বার্থে সাকিবকে এখনই দেশে ফিরতে না করে দিলো দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এতে সাকিবের চাওয়া অনুযায়ী মিরপুরে ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টেস্ট খেলা হচ্ছে না।

কানপুর টেস্টের আগে অবসর ঘোষণা দিয়েছিলেন সাকিব। ওই সময় তিনি জানিয়ে ছিলেন মিরপুর টেস্ট দিয়ে দীর্ঘ সংস্করণে ইতি টানতে চান। নির্বাচক কমিটি খুশি হয়েই তাকে সে সুযোগ দিয়েছে, বুধবার (১৬ অক্টোবর) দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ঘোষিত দলে গুরুত্বপূর্ণ জায়গায় স্থান পেয়েছেন সাকিব।

দল ঘোষণার পর আজ দেশে ফেরার কথা ছিল তার। ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী সরকার পতনের পর এ প্রথম দেশে ফিরতেন তিনি। কিন্তু বুধবার রাতে হঠাৎ তার দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তার কথা ছড়িয়ে পড়েছে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাকিবের কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনায় নিরাপত্তা নিয়ে শঙ্কা জেগেছে আবার।

শেষ পর্যন্ত সাকিবকে এখনই দেশে ফিরতে নিষেধ করে দিলো বিসিবি ও অন্তবর্তী সরকার।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page