মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
প্রথম অগ্রাধিকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখা:স্বরাষ্ট্র উপদেষ্টা 
/ ১৪০ Time View
Update : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, ২:৩৯ অপরাহ্ন

সিনিয়র রিপোর্টার:

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমার প্রথম অগ্রাধিকার হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ তথা স্বাভাবিক রাখা। আর কৃষি মন্ত্রণালয়ে প্রথম অগ্রাধিকার হচ্ছে কৃষি উৎপাদন বাড়িয়ে বিপুল জনগোষ্ঠীর এ দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।

উপদেষ্টা আজ রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তরে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস (Gwyn Lewis) এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

বৈঠকের বিষয়ে উপদেষ্টা বলেন, বিদ্যমান পরিস্থিতিতে জাতিসংঘ কি ধরনের সাহায্য ও সহযোগিতা করতে পারে এবং সরকার কোন কোন সেক্টরে সহযোগিতা চাচ্ছে- সে বিষয়ে প্রধানত কথা হয়েছে। তিনি বলেন, জাতিসংঘ থেকে ‘ফ্যাক্ট ফাইন্ডিং মিশন’ পাঠানোর সময় তাঁরা আমাদের থেকে কি ধরনের সাহায্য পাবে ও তাঁরা আমাদেরকে কিভাবে সাহায্য করতে পারে- সেসব বিষয়ে আলোচনা হয়েছে।

লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, রোহিঙ্গাদের জনসংখ্যা ক্রমাগত বাড়ছে। ফলে আমাদের দেশের ওপর চাপ সৃষ্টি হয়েছে। উপদেষ্টা বলেন, জাতিসংঘ এ বিষয়ে আমাদের সাহায্য করে যাচ্ছে। তারা যেন ভবিষ্যতে আরো সহযোগিতা বৃদ্ধি করে- সে বিষয়েও কথা হয়েছে।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেন, সুরক্ষা ও সেবা বিভাগের সিনিয়র সচিব মোঃ মশিউর রহমান এনডিসি, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর দপ্তরের সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page