মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
ঝিনাইগাতী এক্সপ্রেসের যাত্রী’র স্কুল ব্যাগে মিলল ২৩ বোতল ভারতীয় মদ !
/ ২০৭ Time View
Update : বুধবার, ২১ মে, ২০২৫, ৯:১২ পূর্বাহ্ন

হামিদুর রহমান, শেরপুর: শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলাতে আমদানী নিষিদ্ধ ভারতীয় ২৩ বোতল মদসহ মাদক কারবারি রহিম উদ্দিন (৩০) ও জাফর আলী (২৮)কে গ্রেফতার করেছে পুলিশ।
২১ মে বুধবার সকাল ১০টায় ঢাকাগামী ঝিনাইগাতী এক্সপ্রেস নামে যাত্রীবাহী বাস থেকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রহিম উদ্দিন উপজেলার হলদীগ্রাম এলাকার মৃত সিরাজুল ইসলাম এবং জাফর আলী সন্ধ্যাকুড়া এলাকার রহিম উদ্দিনের ছেলে।
থানার সুত্রে জানা গেছে, গোপনে সংবাদ পেয়ে এসআই জুনাইতুল ইসলাম জিতুসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঝিনাইগাতী থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী ঝিনাইগাতী এক্সপ্রেস নামে যাত্রীবাহী বাসে অভিযান চালায়। এসময় যাত্রীবেশী রহিম উদ্দিন ও জাফর আলীর সঙ্গে থাকা দুটি স্কুল ব্যাগ তল্লাশী করে আমদানী নিষিদ্ধ ভারতীয় ২৩ বোতল উদ্ধার ও তাদেরকে গ্রেফতার আটক করে থানা নিয়ে আসে। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য ৪৬হাজার টাকা।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল আমিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতাকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page