মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
সালমান-আনিসুল-আতিক-দীপু মনি ফের রিমান্ডে
/ ২৩১ Time View
Update : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫, ৭:১৭ পূর্বাহ্ন

রাজধানীর বাড্ডা থানায় বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক ও দীপু মনি সহ ছয় জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

অন্য আসামিরা হলেন— সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম ও শ্রমিক লীগ নেতা গোলাম সারওয়ার পিন্টু।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক উভয় পক্ষের শুনানি শেষে প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার সকালেই আসামিদের আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক রিদুয়ানুল হক তাদের ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। দুই পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেককে দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

অভিযোগ, গত ২০ জুলাই বিকেল ৩টায় মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলছিল। এই সময় আসামিরা গুলি চালায়, যেখানে এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশাচালক হাফিজুল শিকদার। নিহতের বাবা বাদী হয়ে ১৭৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

গত বছরের ২৫ সেপ্টেম্বর এই মামলায় সালমান-আনিসুল-দীপু মনিসহ ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয়।

আদালতের নির্দেশ অনুযায়ী, তদন্ত শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page