রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
স্বাস্থ্যখাতে বিদ্যমান সমস্যা দূরীকরণে সময় আর সকলের সহযোগিতা প্রয়োজন:স্বাস্থ্য উপদেষ্টা
/ ১৪৩ Time View
Update : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ৫:০০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী:

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, স্বাস্থ্যব্যবস্থায় বর্তমানে নানা প্রকার সমস্যা বিদ্যমান। এ সব সমস্যা সমাধান করে স্বাস্থ্যসেবা খাতকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে সময় আর সকলের সহযোগিতা একান্তই প্রয়োজন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা নূরজাহান বেগম আজ নোয়াখালী জেলার বন্যাদুর্গত সোনাইমুড়ী উপজেলা পরিদর্শনশেষে এ মন্তব্য করেন।

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, আজ আমি
কাশীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র, কাশীপুর মুহাম্মদীয়া ফাজিল মাদ্রাসা, ওয়াছেকপুর আল ফালাহ মডেল হাই স্কুল আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছি। পরিদর্শন শেষে মনে হয়েছে এখানে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের অপ্রতুলতা আছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে যাতে প্রয়োজনীয় ঔষধ সামগ্রীর পর্যাপ্ত মজুদ থাকে। এছাড়া ফিটকিরি দিয়েও পানি জীবাণুমুক্ত করা যায়। বিশুদ্ধকরণ ব্যতীত এ অবস্থায় নলকূপের পানি পান করা যাবে না। এক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর ও মাঠ পর্যায়ের কর্মীদের জনগনকে সচেতন করার জন্য আরো দৃঢ় ভূমিকা রাখতে হবে। স্বাস্থ্যসেবা খাতের কর্মীদের জনবান্ধব ও সেবামূলক মনোভাব পোষণ করতে হবে। জনগনের কাছে সেবা প্রদানে খারাপ ব্যবহারের কোন সুযোগ নেই।

স্বাস্থ্য উপদেষ্টা আরো বলেন, বন্যা পরবর্তী সময়ে ডায়রিয়া, কলেরা, চর্মরোগ নানা রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। এ বিষয়ে আমাদের এখন থেকেই সচেতন হতে হবে।

পরিদর্শনকালে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম কাশীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র, কাশীপুর মুহাম্মদীয়া ফাজিল মাদ্রাসা, ওয়াছেকপুর আল ফালাহ মডেল হাই স্কুল আশ্রয় কেন্দ্র, সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে করেন। আশ্রয়কেন্দ্রে স্বাস্থ্য উপদেষ্টা আশ্রয়রত মানুষ বিশেষত নারী, শিশুদের সাথে সামগ্রিক চিকিৎসাসেবা, ত্রান-সাহায্য, পরিবার পরিকল্পনা এবং নবজাতকের স্বাস্থ্য নিয়ে বিস্তারিত কথা বলেন।

পরিদর্শনকালে নোয়াখালী জেলা সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার, নোয়াখালী জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বৈষম্যবিরোধী আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মোহাম্মদ শাহাদাত হোসেন
সিনিয়র তথ্য অফিসার
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page