বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
সাভারে যাত্রীবাহী বাসে ডাকাতি, মালামাল লুট, আহত ৫
/ ২০৫ Time View
Update : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৮:১৬ অপরাহ্ন

মাসুদ রানা, সাভার (ঢাকা)প্রতিনিধি :–সাভারে ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন, আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যানো হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬:৩০ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসি’র সামনে এ ডাকাতির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,সন্ধ্যার দিকে যাত্রীবাহী বাসটি চন্দ্রার দিকে যাচ্ছিল।
এসময় বাসের ভেতরে যাত্রীবেশে থাকা ডাকাত দলের তিন সদস্য মহাসড়কের রেডিও কলোনি এলাকা পার হওয়ার পর শামীম নামে এক যাত্রীসহ আরও কয়েকজনকে ছুরিকাঘাত ও মারধর শুরু করে। পরে অন্য যাত্রীদের প্রাণনাশের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মোবাইল,নগদ টাকাসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে বিপিএটিসি’র গেটের সামনে নেমে পালিয়ে যায়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৯ ব্যাচের শিক্ষার্থী অনুপ সরকার দীপ বলেন, “সন্ধ্যা পৌনে সাতটার দিকে রেডিও কলোনি থেকে তিনজন ডাকাত যাত্রীবাহী লোকাল বাসে উঠে যাত্রীদের সব মালামাল লুট করে। বাসের ড্রাইভারও ডাকাতদের এমএইচ গেটে নামিয়ে দিয়ে পালিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হেলপারকে আটক করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক ।”
ওয়েলকাম পরিবহনের মালিক সমিতির একজন প্রতিনিধি বলেন, “মহাসড়কের বিপিএটিসি এলাকা থেকে ডাকাতরা বাসে উঠে ডাকাতি করেছে বলে জানতে পেরেছি।বাসসহ এর চালক ও হেলপার আশুলিয়া থানা পুলিশের হেফাজতে রয়েছে।
এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশ জানায়,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে ও বাসের চালক এবং হেলপারকে হেফাজতে রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page