বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
সাংবাদিক সুদর্শন চক্রবর্তী’র আজ শুভ জন্মদিন
/ ১৫৯ Time View
Update : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩, ২:০২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঝাটুরদিয়া বাজারে সাংবাদিক সুদর্শন চক্রবর্তী শান্ত’র ২৮তম শুভ জন্মদিন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) বিকেল ৪ ঘটিকায় কোচিং সেন্টারের হলরুমে কেক কাটার মধ্য দিয়ে জন্মদিন পালন করা হয়। ১৯৯৫ সালের ১৫ নভেম্বর এই দিনে ফরিদপুর জেলাধীন ভাংগা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।

জানা যায়, এক যুগেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশ ছাত্রলীগের সাথে কাজ করে আসছেন। তিনি ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও আলগী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি ভাংগা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি সরকারি তালিকাভুক্ত প্রিন্ট মিডিয়ার “দৈনিক স্বদেশ বিচিত্রা” পত্রিকার ফরিদপুর জেলার স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছেন। পাশাপাশি অনলাইন টিভি স্বাধীনতা টিভি তে ফরিদপুর জেলার স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছেন। এছাড়া তিনি অসংখ্য অনলাইন নিউজ পোর্টাল যেমন “দৈনিক সময়ের সংলাপ”, “দৈনিক খবরের ডাক”, “সনাতন ট্রিবিউন”, “তাজা খবর লাইভ”, “ভোরের বাংলা নিউজ” এ স্টাফ রিপোর্টার এবং “দৈনিক কলম কথা” অনলাইন নিউজ পোর্টালে ভাংগা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। প্রায় ৫ বছরের বেশি সময় ধরে তিনি অনলাইন নিউজ পোর্টাল ও প্রিন্ট মিডিয়া পত্রিকার সাংবাদিকতা পেশায় জড়িত আছেন।

 

সাংবাদিকতার পাশাপাশি দীর্ঘ ৯ বছর ধরে তিনি “সাকসেস একাডেমি কোচিং সেন্টার” এর প্রতিষ্ঠাতা ও পরিচালকের দায়িত্ব পালন করছেন। বিকেলে অত্র প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রীরা তাকে ফুল ও আকর্ষণীয় উপহার দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান।

সাংবাদিক সুদর্শন চক্রবর্তী (শান্ত) বলেন, আমি জানিনা কতদিন বাঁচবো তবে যতদিন বেঁচে থাকব ততদিন পর্যন্ত দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাব। আর যারা আমার জন্মদিনে বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তাদের সকলকে আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পরিশেষে আমার সকল বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, শিক্ষকবৃন্দ ও সাংবাদিকবৃন্দর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইলো।

সাংবাদিকতার পাশাপাশি তিনি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করেন। এছাড়া পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি তার পরিবারের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, অত্র কোচিং সেন্টারের গণিত শিক্ষক এনামুল হক, মিডল্যান্ড ব্যাংকের ঝাটুরদিয়া এজেন্ট শাখার মার্কেটিং অফিসার মোঃ মিঠুন, কাস্টমার সার্ভিস অফিসার জাহাঙ্গীর আলম ও রবিউল ইসলাম প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page