বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
সাংবাদিক রোজিনাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে জন্মদিনে কলম ভাঙা কর্মসূচি পালন
Update : শুক্রবার, ২১ মে, ২০২১, ৮:২৪ পূর্বাহ্ন

সাংবাদিক রোজিনা ইসলামকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় কারাগারে পাঠানোর প্রতিবাদে নিজের জন্মদিনে কেক না কেটে কলম ভাঙা কর্মসূচি পালন করেছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান ও তার শুভানুধ্যায়ীরা।

বৃহস্পতিবার ইলিয়াস খানের জন্মদিন ছিল। জন্মদিন উদযাপনে একটি অনুষ্ঠানের আয়োজন করেন তার সহকর্মী ও বন্ধুরা। যথারীতি একটি কেক আনা হলেও সেটি না কেটে প্রতিবাদস্বরূপ তিনি এই কলম ভাঙার কর্মসূচি পালন করেন। রাত সাড়ে ৮টায় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের কক্ষে কর্মসূচিটি পালন করা হয়।

এসময় ইলিয়াস খান বলেন, আমার সহকর্মী ও বোন রোজিনা ইসলামকে মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে কারাগারে পাঠানো হয়েছে। তিনি শারীরিকভাবে কারাগারে আছেন আর আমরা সবাই মানসিকভাবে কারাগারে আছি।

তিনি আরো বলেন, শুধু রোজিনা ইসলাম নয়, আরও অনেক সাংবাদিকের প্রতি অন্যায় আচরণ করা হয়েছে। তারা অনেকেই কারাগারে আছেন। সাংবাদিকদের বিভিন্ন অধিকার আদায় এবং নির্যাতনের প্রতিবাদে এর আগে আমরা কলম বিরতি কর্মসূচি পালন করেছি। এবার কলম বিরতি নয়, কলম ভাঙা কর্মসূচি পালন করছি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page