সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
শ্রীপুরে বোতাম কারখানায় আগুন, একজন নিহত
/ ১৩০ Time View
Update : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৫:২৯ অপরাহ্ন

 

মোহাম্মদ আদনান মামুন, শ্রীপুর গাজীপুর প্রতিনিধি:–গাজীপুরের শ্রীপুরে মেঘনা গ্রুপের একটি বাটন তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের তিন ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

রবিবার (২২ ডিসেম্বর) দুপুর দেড় টার দিকে উপজেলার ভাংনাহাটি গ্রামে এম এন্ড ইউ ট্রিমস লিঃ কারখানায় এই অগ্নিকাণ্ড ঘটে।

এসময় কারখানার ভেতরে থাকা কেমিক্যালের ড্রাম কতক্ষণ পর পর বিস্ফোরিত হতে থাকলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

এ ঘটনায় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সজীব আহমেদ, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল, গাজীপুর জুনের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর মেজর আশরাফ ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী ঘটনাস্থল পরিদর্শন করেন।

কারখানার ফায়ার সার্ভিস সেফটি অফিসার অহিদুজ্জামান বলেন , হঠাৎ দুপুর দেড়টার দিকে কারখানার ভেতরে বিকট শব্দ হয়ে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত কারখানা ভেতরে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় ও কারখানার রেসকিউ টিম আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এসে বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকণ্ডের ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মোহাম্মদ মামুন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট তিম ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রথমে কেমিক্যাল বিস্ফোরণের কারণে কাছে থেকে কাজ করা সম্ভব হয়নি। তিনি আরো বলেন, আমরা এই ঘটনায় কারখানার ম্যানেজার আব্দুর রহমান সহ চারজনের আহতের কথা শুনেছি। আর একজনকে মৃত উদ্ধার করা হয়েছে। কারখানায় আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page