বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
শ্রীপুরে বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক নারী মৃত্যু
/ ১৩৯ Time View
Update : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৩:০৩ অপরাহ্ন

 

মোহাম্মদ আদনান মামুন, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি-
গাজীপুরের শ্রীপুরে ভাংনাহাটিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে শামসুন্নাহার (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শামসুন্নাহার ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গুরুতর আহত তাঁর ছেলে সানোয়ার হোসেন (১৬) ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার সকালে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামে পৌর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আবুল হাসেম প্রধানের বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। বাসার কেয়ারটেকারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছিল, প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের বিষয়টি জানা গেছে। তবে নিশ্চিত হওয়া যায়নি।

নিহতের চাচা নইমুদ্দিন ফকির বলেন, মৃত্যুর পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসার চেষ্টা চলছে। নিহতের ছেলের অবস্থাও আশঙ্কাজনক এবং তার চিকিৎসা চলছে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহমুদুল হাসান জানান, বাড়িটি তালাবদ্ধ ছিল। ভেতরে কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বিস্ফোরণটি মারাত্মক ছিল। দোতলার জানালার থাই গ্লাস ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে নিচে পড়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page