শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
শ্রীপুরে বিদ্যুতের খুঁটি ভর্তি একটি পিকআপের চাপায় এক পথচারীর মৃত্যু
/ ৫০৩ Time View
Update : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২, ৪:৩৯ অপরাহ্ন


গাজীপুরের শ্রীপুরে বিদ্যুতের খুঁটি ভর্তি একটি পিকআপের চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ রোববার রাত ৮টার দিকে উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পথচারীর নাম মোঃ নূর হোসেন (৫৫)। তিনি পেশায় একজন দিনমজুর। ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী ইউনিয়নের দড়ি চারবাড়িয়া গ্রামের মৃত ইছুব আলীর ছেলে তিনি। উপজেলার জৈনা বাজার এলাকায় বিল্লাল হোসেনের বাড়িতে ভাড়া থেকে দিনমজুরের কাজ করতেন তিনি।
নিহতের জামাই মোঃ মামুন মিয়া জানান, সারা দিন কাজ শেষ বাড়ি ফিরছিলেন তাঁর শ্বশুর। মহাসড়ক পাড় হয়ে বাড়ি ফেরার সময় ঢাকাগামী একটি পিকআপ তাঁকে চাপা দেয়। এরপর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
ওসি আরও জানান, দুর্ঘটনা কবলিত পিকআপটি জব্দ করা হয়েছে। তবে ঘাতক চালক পালিয়ে যান। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page