বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
শ্রীপুরে ট্রেনের সাথে শ্রমিকবাহী বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তিন
/ ৫৩৩ Time View
Update : রবিবার, ২৪ জুলাই, ২০২২, ৪:৫৩ পূর্বাহ্ন


গাজীপুরের শ্রীপুরের জয়দেবপুর—ময়মনসিংহ রেল সড়কের মাইজ পাড়া ক্রসিং এ ট্রেনের সাথে শ্রমিকবাহী বাসের সংঘর্ষে তিনজন গার্মেন্টস্ শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে ১৫/২০জন বাস যাত্রী শ্রমিক।

রোববার (২৪ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্রীপুর রেলস্টেশনের মাস্টার হারুন অর রশিদ।

তিনি জানান, ঢাকা থেকে ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭টা ৫মিনিটে শ্রীপুর থেকে ছেড়ে যায়। ট্রেনটি কাওরাইদ স্টেশন ও সাতখামাইর স্টেশনের মাঝামাঝি এলাকায় মাইজ ক্রসিং পার হওয়া একটি শ্রমিকবাহী বাসের সাথে সংঘর্ষ হয়। বাসটি শ্রীপুরের টেপিরবাড়ি এলাকার জামান ফ্যাশন লিমিটেড নামের একটি কারখানার।

গাজীপুর রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শহিদুল্ল্যাহ্ জানান, এঘটনায় ঘটনাস্থলে প্রিয়া নামে একজন শ্রমিক নিহত হয়েছে। অপর দুজনকে ট্রেনে করে চিকিৎসার ময়মনসিং নেয়ার পথে মারা যায়। তাদের মরদেহ গফরগাও রেলস্টেশনে নামিয়ে রাখা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালসহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম পরিচয় জানা যায়নি।

গফরগাও রেলওয়ে পুলিশের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, শ্রীপুরে বাস ট্রেনের সংঘর্ষে নিহত দুইজনের মরদেহ বলাকা ট্রেন থেকে নামিয়ে রাখা হয়েছে৷ মরদেহ দুটো জয়দেবপুর রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page