বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
শ্রীপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
/ ৫২৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২, ১:৩২ অপরাহ্ন


গাজীপুরের শ্রীপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের কাওরান বাজার এলাকার ট্রুপার্স ড্রেসেস নামক একটি কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক উপজেলার মাওনা চৌরাস্তার কড়ইতলা এলাকার মো. মফিজ উদ্দিনের ছেলে মো. শাহাদাত হোসেন (২৫)।

স্থানীয় বাসিন্দা ইমরান হোসেন বলেন, দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়। এ সময় ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। ঘাতক চালক ও দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।

মাওনা অস্থায়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু জাফর বলেন, ‘ঘটনাস্থল থেকে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। চালক ও দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে চিহ্নিত করতে কাজ করা হচ্ছে।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page