বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
শ্রীপুরে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল অরোহী নিহত
/ ৫৪২ Time View
Update : সোমবার, ২ মে, ২০২২, ১১:৪৩ পূর্বাহ্ন



গাজীপুরেরর শ্রীপুরে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল অরোহী হারেজ খাঁ (৩৮) নিহত হয়েছে। সে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের আতশ আলী খাঁর ছেলে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় কাভার্ডভ্যান চালককে আটক করেছে পুলিশ।
সোমবার (২ মে) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার জৈনা বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মাওনা হইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি আমিনুল ইসলাম জানান, ফরিদপুর গ্রামের (আরএকে সিরামিক কারখানার) সামনে থেকে মহাসড়কের পূর্ব পাশ (রং সাইড) দিয়ে নগর হাওলা গ্রামের নিজ বাড়ীতে যাচ্ছিলেন হারেজ। এসময় ঢাকাগামী দ্রুত গতির কাভার্ড ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে তার মোটর সাইকেলকে চাপা দিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে মোটর সাইকেলকসহ সে সড়কে পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা কাভার্ডভ্যান চালক আল-আমিনকে আটক করেছে পুলিশে সোপর্দ করে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তার পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকলে বিনা ময়না তদন্তে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page