রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
শ্রীপুরে ইয়াবাসহ এক মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ
/ ৬২১ Time View
Update : সোমবার, ৮ আগস্ট, ২০২২, ১২:৩৮ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুরে ৬শ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।

রবিবার (৭ আগষ্ট ) সন্ধা সাড়ে ৭টার দিকে উপজেলার গাজিপুর ইউনিয়নের গাজীপুর দক্ষিণ পাড়া এলাকায় চিংড়ীখাল ব্রিজের উপর থেকে ইয়াবাসহ ওই মাদক কারবারিকে আটক করা হয়।

গ্রেফতার মাদক কারবারি কাপাসিয়া উপজেলার
আড়ালিয়া গ্রামের মৃত রুসম উদ্দিনের ছেলে হাফিজ উদ্দিন (৫৬)।

শ্রীপুরের মাওনা চকপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক এসআই আবু জাফর মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির ৩ হাজার ৯০০ টাকা একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান জানান,গ্রেপ্তারকৃত হাফিজ উদ্দিন দীর্ঘদিন যাবৎ উপজেলার বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে মাদক মামলা সহ একাধিক মামলার রয়েছে। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page