বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
শ্রীপুরের বলদীঘাট উচ্চ বিদ্যালয়ের আবারো সভাপতি হলেন কামরুল
/ ৫৮৭ Time View
Update : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ৮:০৫ পূর্বাহ্ন


গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বলদীঘাট জেএম উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় বারের মত সভাপতি নির্বাচিত হলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান মন্ডল।

সকালে (১৪ সেপ্টম্বর) উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও পরিচালনা পর্ষদ নির্বাচনের প্রিজাইডিং অফিসার মো.নরুল ইসলাম সভাপতি পদে তাকে (কামরুল হাসান মন্ডল) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করেন।

শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও পরিচালনা পর্ষদ নির্বাচনের প্রিজাইডিং অফিসার মো.নরুল ইসলাম জানান, এর আগে বিদ্যালয়ের সকল অভিভাবকদের অংশ গ্রহনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে অভিভাবক সদস্য নির্বাচিত করা হয়। এরপর শিক্ষকদের মধ্যে শিক্ষক প্রতিনিধি নির্বাচন করা হয়েছে।

সকল নির্বাচিত সদস্যদের অংশ গ্রহণে সভাপতি নির্বাচনের দিন ঠিক করা হয় আজ (বুধবার)। পরে সভাপতি পদে কামরুল হাসান মন্ডল ছাড়া আর কোন প্রার্থী না থাকায় ও ভোটারদের সমর্থনে তাকে সভাপতি পদে নির্বাচিত করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি কামরুল হাসান মন্ডল জানান, বিদ্যালয়ের উন্নয়ন ও পড়াশোনার মান উন্নয়নের তিনি সব সময় কাজ করে গেছেন। এবারো তার কোন ব্যতিক্রম হবে না। তাঁর সময়ে বিদ্যালয়ে বহুতল ভবন হয়েছে। শিক্ষার্থীদের সংখ্যা হয়েছে। পাশপাশি আগের তুলনায় পড়াশোনার মান বেড়েছে বহুগুণ। এবারো সকলকে সাথে নিয়ে বিদ্যালয়ের জন্য কাজ করবেন বলেও আশ^াস দেন।

উল্লেখ্য: এর আগে ২০১৯ সালে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হন। এরপর দুই দফা এডহক কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page