রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
/ ১৩৭ Time View
Update : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩, ৩:০২ অপরাহ্ন

ইসমাইল হোসেন, শেরপুর :

দেশের ঐহিত্যবাহী গণমাধ্যম দৈনিক কালবেলা হাঁটি হাঁটি পা পা করে আজ নবযাত্রার ২য় বর্ষে পদার্পণ করেছে। নানা চড়াই-উতরাই ও কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে কালবেলা আজ গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে। সারাদেশের অংশ হিসেবে শেরপুরে আজ ১৬ অক্টোবর সকালে শেরপুর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেরপুর জেলা প্রতিনিধি তারিকুল ইসলামের সভাপতিত্বে ও দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার শেরপুর জেলা প্রতিনিধি ইউসুফ আলী রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু, দৈনিক তথ্যধারা পত্রিকার সম্পাদক জাহাঙ্গীর খান এটম ও এনটিভির সিনিয়র রিপোর্টার ও কলামিস্ট কাকন রেজা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আদিল মাহমুদ উজ্জল।

এসময় বক্তারা নিরপেক্ষতা ধরে রেখে খবর প্রকাশের জন্য কালবেলা প্রকাশক ও সম্পাদকের ভুয়সী প্রশংসা করেন। এছাড়াও মুক্তিযুদ্ধের পক্ষে ও ধর্মনিরপেক্ষতা ধরে রেখে এগিয়ে চলার আহ্বান জানান।

এছাড়াও এসময় শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আছাদুজ্জামান মুরাদ, শহিদুল ইসলাম, যুগ্ন সম্পাদক মানিক দত্ত, সহ সাংগঠনিক সম্পাদক নূরে আলম চঞ্চল, দপ্তর সম্পাদক ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি মারুফুর রহমান মারুফ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কাজী মাসুম, নির্বাহী সদস্য ও প্রথম আলোর সিনিয়র রিপোর্টার দেবাশীষ সাহা রায়, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জিএম বাবুল, বাসসের জেলা প্রতিনিধি সঞ্জিব চন্দ বিল্টু, দেশ টিভির জেলা প্রতিনিধি কবি রফিক মজিদ, চ্যানেল আই ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি হাকিম বাবুল, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুদ হাসান বাদল, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল, গাজী টিভির জেলা প্রতিনিধি এডভোকেট ফারহানা পারভীন মুন্নি, আমাদের সময়ের জেলা প্রতিনিধি সাবিহা জামান শাপলা, এখন টিভির জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ, দৈনিক দেশ রুপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি শফিউল আলম সম্রাট, দৈনিক সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি নমসের আলম, দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি মুহাইমিনুল ইসলাম হুমায়ুন, দৈনিক আলোকিত বাংলাদেশ এর জেলা প্রতিনিধি মনিরুজ্জামান রিপন, দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি ইসমাইল হোসেন, দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার জেলা প্রতিনিধি কাকন সরকার, জয়যাত্রা টিভির জেলা প্রতিনিধি আলমগীর হোসেন, দৈনিক আজকের দর্পন পত্রিকার জেলা প্রতিনিধি নাজমুল ইসলাম, দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি জাহিদ হাসান খোকন, দৈনিক দেশের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন সোহাগ, দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি রাজন মিয়া, দৈনিক তথ্যধারার স্টাফ রিপোর্টার সুলতান আহমেদ ময়না, দৈনিক প্রাইভেট ডিটেক্টিভ পত্রিকার জেলা প্রতিনিধি সাইদুর রহমান আপন, দৈনিক প্রথম সংবাদের জেলা প্রতিনিধি মিজানুর রহমান মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও ঝিনাইগাতী প্রতিনিধি হারুনুর রশিদ দুদু, নালিতাবাড়ি প্রতিনিধি সাইফুল ইসলাম, নকলা প্রতিনিধি মোশাররফ হোসেন বাবু ও শ্রীবরদী উপজেলা প্রতিনিধি প্রদিপ্ত কুমার সোম দ্বীপন উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page