বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
শাহ্ মখদুম বিমানবন্দরের উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন করলেন বিমান ও পর্যটন মন্ত্রী 
/ ১২৪ Time View
Update : শনিবার, ৬ জুলাই, ২০২৪, ২:৫৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:

রাজশাহী শাহ্ মখদুম বিমানবন্দরে চলমান উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মুহাম্মদ ফারুক খান এমপি।

আজ বিকেলে তিনি সরজমিনে এ উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরী সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরিদর্শন কালে মন্ত্রী বলেন, শাহ্ মখদুম বিমানবন্দরের উন্নয়নে বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে। এই বিমানবন্দরে যাতে ওয়াইড বডি উড়োজাহাজ উঠানামা করতে পারে সেজন্য এর রানওয়ের দৈর্ঘ্য ও শক্তি বৃদ্ধি করনের কাজ চলমান। আশা করছি এই প্রকল্প ২০২৫ সালের জুন মাস নাগাদ সমাপ্ত হবে।

তিনি আরো বলেন, শাহ্ মখদুম বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য আরও তিন হাজার ফিট বৃদ্ধির একটি চিন্তাভাবনা আমাদের রয়েছে। তবে এর সাথে জমি অধিগ্রহণ সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ টেকনিক্যাল বিষয় জড়িত রয়েছে। ফলে বিষয়টি পর্যালোচনার দাবি রাখে। সম্ভাব্যতা যাচাই এবং বিভিন্ন পর্যায়ে আলোচনা ও পর্যালোচনা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

ফারুক খান বলেন, যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা সুখকর করার জন্য এই বিমানবন্দরে অচিরেই একটি নতুন টার্মিনাল ভবনের নির্মাণ কাজ শুরু হবে। নতুন টার্মিনাল ভবন নির্মাণ শেষে যাত্রীগণ আরো উন্নত সেবা পাবেন। ভবিষ্যতে যাত্রী ও কার্গো সংখ্যা বৃদ্ধি এবং বিদেশি এয়ারলাইন্সের এই বিমানবন্দরে ফ্লাইট পরিচালনার আগ্রহ সাপেক্ষে একে আন্তর্জাতিক মানে উন্নয়নের চিন্তাভাবনা করা হবে।

উল্লেখ্য, রাজশাহী থেকে ফেরার পথে মন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল ভবনে যাত্রীদের বিভিন্ন সুযোগ-সুবিধা সরজমিনে পরিদর্শন করেন। এসময় তিনি শাহজালাল বিমানবন্দরে যাত্রী সুবিধা আরও উন্নত করার বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

 

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page