বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
(টিসিবি)এর পণ্য অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক  ইসমাইল হোসেন বিএনপির মনোনয়ন পেল প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪জন ছেলে ও মেয়ে,বঞ্চিত হলো খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে খোন্দকার আকবরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ-অবরোধ শ্রীপুরে চোরাই পথে সার পাচারকালে ৮০ বস্তাসহ পিকআপ আটক ‎পটুয়াখালী গলাচিপায় গজালিয়া ইউনিয়নে বিএনপি’র বিশাল জনসভা। “গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন” পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন মনোনয়ন প্রত্যাশী। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের জনসভা এনইআইআর বাস্তবায়নে নয়া বিতর্ক: সুরক্ষার নীতি, নাকি বাজার নিয়ন্ত্রণের ফাঁদ?
বিজ্ঞপ্তি
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মৎস্য সপ্তাহ উদযাপন
/ ৫১৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ৮:৩৮ পূর্বাহ্ন

“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে “জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন-২০২২” করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আজ ২৮ জুলাই ২০২২ তারিখ বৃহস্পতিবার দুপুর ১২:৫০ ঘটিকায় বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে “জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২” এর শুভ উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, এনডিসি, পিএসসি।

এ সময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, বিজিবিএম, পিবিজিএম (বার), এনডিসি, আনসার-ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট অতিরিক্ত মহাপরিচালক মোঃ সামছুল আলম এবং উপ-মহাপরিচালকবৃন্দ সহ পরিচালকবৃন্দ ও বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একাডেমিতে বিভিন্ন প্রজাতির ১৬ মন পোনা মাছ অবমুক্ত করা হয়। এছাড়া বাহিনীর বিভিন্ন ইউনিটের জলাশয়েও মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন করা হয়।

আর্থ-সামাজিক উন্নয়নসহ দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে নিজস্ব পুকুর ও জলাশয়ে মাছ চাষ করা এবং সাধারণ জনগণকে মাছ চাষে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে বাহিনীর তৃণমূলের সদস্যদেরকে আহবান জানান বাহিনীর মহাপরিচালক।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page